আখাউড়া পৌরসভার পরিত্যক্ত গাড়িতে আগুন

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : হাবিবুর রহমান,  (ব্রাহ্মাণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার একটি পরিত্যক্ত গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা তিনটা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে কিংবা কেউ আগুন লাগিয়ে দিলো কি-না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ছুটে যান সংশ্লিষ্টরা। তবে আগুনের কারণ সম্পর্কে তারা কিছু বলতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রাফিক রানিং রুম সংলগ্ন একটি জায়গায় পৌরসভার গাড়ির গ্যারেজ রয়েছে। এর পিছনে আরেকটি জায়গায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা থাকতেন। সেখানেই একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান রাখা ছিলো।


বিজ্ঞাপন

ওই পিকআপ ভ্যানে আগুন দেখতে পেয়ে সাংবাদিকরা বিষয়টি সংশ্লিষ্টদেরকে অবহিত করেন। পৌরসভার উপ-সহাকরি প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, গাড়িটি অকেজো গার্ভেজ ট্রাক।


বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। তারা এসে আগুন নেভায়। তবে কিভাবে কি ঘটেছে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *