একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠন : সম্প্রীতি ও ঐক্যের অঙ্গীকার

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : একাদশ বিসিএস ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার (১ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর ইস্কাটনস্থ বিয়াম মিলনায়তনে ফোরামের নির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী। সভায় আলোচ্যসূচি ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফোরামের ভবিষ্যৎ কর্মপন্থা, সদস্যদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে কয়েকজন সদস্য গঠনমূলক মতামত তুলে ধরেন।


বিজ্ঞাপন

সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে দীর্ঘ আলোচনার পর উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ফোরামের নতুন নির্বাহী কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।


বিজ্ঞাপন

নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব ড. মো: ফরিদুল ইসলাম (অবসরপ্রাপ্ত সচিব)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব এ কে এম ইহসানুল হক (অবসরপ্রাপ্ত সচিব)। এছাড়া প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আব্দুল হানিফ (টাবলু), প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ।

নব-নির্বাচিত কমিটির সদস্যদের উপস্থিত সদস্যবৃন্দ আন্তরিক অভিনন্দন জানান। একইসঙ্গে আগামী দিনে ফোরামের কার্যক্রমকে আরও সুসংহত ও ফলপ্রসূ করার পাশাপাশি সদস্যদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভা শেষে দপ্তর সম্পাদক এ, এফ এম হায়াতুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

👁️ 50 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *