রাজধানী ঢাকার কদমতলীর মূর্তিমান আতঙ্কের অপর নাম আওয়ামী নেত্রী মুন্নী

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর কদমতলী থানা এলাকার মোহাম্মদবাগে এক নারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা গুরুতর অভিযোগ ঘুরপাক খাচ্ছে স্থানীয় মহলে। অভিযোগের তীর উঠেছে মুন্নী আক্তার নামের এক ব্যক্তিকে ঘিরে, যাকে স্থানীয়দের একটি অংশ সাবেক ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ঘনিষ্ঠ সহযোগী বা “দোসর” হিসেবে আখ্যা দিচ্ছেন।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় এক ধরনের অনানুষ্ঠানিক প্রভাববলয় গড়ে তোলেন মুন্নী আক্তার। সেই প্রভাববলয়ের আড়ালে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সামাজিকভাবে হেনস্তা এবং কথিত ব্ল্যাকমেইলের মতো কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এমন অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

অভিযোগকারীদের ভাষ্যমতে, সরকারি দলের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর চাপ প্রয়োগ করা হতো। কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, সামাজিক অপপ্রচার কিংবা প্রশাসনিক হয়রানির ভয় দেখানো। এমন কৌশল নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। প্রশ্ন উঠছে, রাজনৈতিক ছত্রছায়া কি তাকে আইনের ঊর্ধ্বে থাকার এক অলিখিত লাইসেন্স দিয়েছিল?


বিজ্ঞাপন

এলাকার কয়েকজন প্রবীণ বাসিন্দা দাবি করেন, বিগত সরকারের সময় স্থানীয়ভাবে এক ধরনের “নীরব আতঙ্ক” বিরাজ করত। কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। এখন রাজনৈতিক পালাবদলের পর পুরোনো অভিযোগগুলো সামনে আসতে শুরু করেছে।


বিজ্ঞাপন

মুন্নী আক্তারের বিরুদ্ধে আনিত এসকল অভিযোগ এর বিষয় নিয়ে মুন্নী আখতারের  সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বিধায় তার কোন প্রকার বক্তব্য প্রকাশিত হলো না।

👁️ 58 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *