জাতীয় পাট দিবসে তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের সম্মাননা পেল আকিজ জুট মিলস লিমিটেড

Uncategorized অর্থনীতি ইতিহাস ঐতিহ্য কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

সুমন হোসেন, (যশোর)  :  জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে তিন ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা পেল আকিজ জুট মিলস লিমিটেড। গতকাল বৃহস্পতিবার ৫ মার্চ, ঢাকায় জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আকিজ জুট মিলস লিমিটেডকে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা প্রদান করেছেন।


বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা পাট সুতা প্রস্তুতকারক, সেরা বৈচিত্র্যময় পাটজাত পণ্য প্রস্তুতকারক এবং সেরা পাট সুতা রপ্তানিকারক এই তিনটি বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেন।

যার ফলে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আকিজ জুট মিলস লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক (অপারেশনস) জি. মুরশিদ বাপ্পি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির কাছ থেকে এই সম্মানজনক ট্রফিগুলো গ্রহণ করেন। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এই আনন্দঘন মুহূর্তে আকিজ জুট মিলস লিমিটেড এর সাফল্যে অর্জন করায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন
👁️ 41 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *