ফুলবাড়ি ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ৯৬ হাজার টাকার মাদকদ্রব্য আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

মোঃ আশরাফুল ইসলাম (দিনাজপুর)  :  দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৯৬,০০০/- টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

আজ শনিবার ০৭ মার্চ ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ০১টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম।

আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৯৬,০০০/ (ছিয়ানব্বই হাজার) টাকা।


বিজ্ঞাপন

ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *