আখাউড়ায় তিতাস থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার ও পাইপ নষ্ট

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: হাবিবুর রহমান   (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রেজার ও পাইট নষ্ট করে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার বনগজ এলাকার তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিলো। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে দু’টি ড্রেজার মেশিন নষ্ট করা হয়। এছাড়া প্রায় এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযানকালে কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা যায়নি।


বিজ্ঞাপন
👁️ 52 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *