
মো: হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ায় রোটারি ক্লাবের উদ্যোগে দেড়শ অসহায় মানুষকে ঈদ উপহার ও ছয় নারীকে সেলাই মেশিন বিতরণ করেছে।

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করউপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম।

রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের প্রেসিডেন্ট এ. বি. এম. মুসা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাসের পাস্ট প্রেসিডেন্ট ডা. সুখেন্দু বিশ্বাস তালুকদার।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, পাস্ট প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মনির হোসেন, পাস্ট প্রেসিডেন্ট আশরাফ আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট ডা. মোস্তাফিজুর রহমান খান ও ফার্স্ট লেডি ডা. ফৌজিয়া জাফরীন টিকলী।
