আখাউড়ায় পথশিশুদের পছন্দমতো পোশাক কেনার সুযোগ করে দিলো প্রেস ক্লাব

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন মানবিক খবর সংগঠন সংবাদ সারাদেশ

মো: হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  অন্যের কাছে হাত পেতে যা আসবে তা দিয়ে ঈদের দিনে ভালো কিছু খাওয়ার চেষ্টায় তারা। কেউ ঘুরছিলেন মায়ের সঙ্গে কেউবা বাবার সঙ্গে।


বিজ্ঞাপন

ঠিক এমন সময় দারুণ এক সুখময় বার্তা নিয়ে হাজির হয় আখাউড়া প্রেস ক্লাবের সাংবাদিকরা। ঈদে নিজের পছন্দ মতো নতুন পোশাক কেনার সুযোগ করে দেওয়া হয় পথশিশুদের। অন্তত অর্ধশত শিশু এ সুযোগ পায়।

নিজেদের পছন্দ অনুযায়ী ঈদে নতুন কাপড় পেয়ে সবার চোখেমুখে আনন্দের হাসি। একজন আরেক জনের নতুন কাপড় দেখছে আর বলছে তোরটা থেকে আমারটা বেশি সুন্দর। এতে কেউ রাগ করেনি বরং খুশির ঝলকানি ছিল তাদের মধ্যে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেসক্লাব এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সড়ক বাজারের একটি দোকান থেকে শিশুদেরকে পোশাক কিনে দেওয়া হয়। ঘুরতে থাকা ও স্টেশনে অবস্থানরত শিশুদেরকে ডেকে এনে পোশাক কিনে দেওয়া হয়।


বিজ্ঞাপন

আয়োজনের মূল উদ্যোক্তা আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভুঁইয়া জানান, দোকান থেকে পছন্দ করে কাপড় নিয়েছে শিশুরা। এতে শিশুদের আনন্দ যেন দ্বিগুণ বেড়ে যায়। আমাদের কাছেও বিষয়টি বেশ ভালো লাগে।


বিজ্ঞাপন

উপহার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল, সাবেক সাধারণ সম্পাদক জুটন বনিক, প্রিন্ট ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক জুনাইদ হোসেন পলক, আখাউড়া আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো: ইসমাইল। সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করতে পেরে বেশ ভালো লাগছে।

আয়েশা (৭), জান্নাত (২), কলি (২), রমজান (এক মাস), জান্নাত (১১ মাস), খাদিজা (৩), মাসুদ রানা (৯ মাস), মিতু (১৮), ইমন (১২), টুনি (২০), স্বপ্না (২৫), ফাতেমা (৫), জোনাকি (৮), জুই (৬), আকলিমা (৭), কালাম (১২) সহ আরো অনেককে ঈদ উপহার তুলে দেওয়া হয়। শিশুদের সঙ্গে থাকা একাধিক অভিভাবকও উপহার গ্রহন করে।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *