পাঁচবিবিতে এলবিপি প্রিমিয়ার লিগ-২৬ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

আকতার হোসেন বকুল, (জয়পুরহাট)  :  জয়পুরহাটের পাঁচবিবির একমাত্র প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি লাল বিহারী সরকারী উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করা সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এল,বি,পি প্রিমিয়ার লিগ-২৬ ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

১৯৯৮-২০২৫ শিক্ষাবর্ষ এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬’টি ক্রিকেট দলে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ঈদের পরদিন পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়ামে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম টুর্নামেন্টের উদ্বোধন করলেও ঈদের তৃতীয় দিন সমাপনী হয়।

খেলা শেষে জয় পরাজয় উভয় দলের খেলোয়াড়দের মাঝে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাঁচবিবির কৃতি সন্তান (এনবিআর) জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মোঃ রেজাউল হাসান।


বিজ্ঞাপন

এসময় উপজেলা উপস্থিত ছিলেন লাল বিহারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, পাঁচবিবির কৃতি সন্তান ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা মোঃ নাজমুল সাদাত, প্রেসক্লাবের সভাপতি মোঃ আজাদ আলি, ভাস্কর ও কন্ঠশিল্পী এম আই মিঠু, ক্রীড়া সংগঠক মোঃ আনোয়ার হোসেন দোলন, মোঃ জাহিদুর রহমান অশ্রু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এসএম আবু তাহের।


বিজ্ঞাপন

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের সভাপতি রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, এলবিপি প্রিমিয়ার লিগের আয়োজক কমিটির মোঃ রিপন আকন্দ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম নয়ন সহ অনেকেই।

এলবিপি প্রিমিয়ার লিগ-২৬ টুর্নামেন্টের সমাপনী খেলায় লাল বিহারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ শিক্ষাবর্ষ ক্রিকেট দল ২০২৪ দলকে ২ রানে অপরাজিত করে। পরে টুর্নামেন্টে অংশ গ্রহন করা ১৯৯৮ থেকে ২০২৫ সালের শিক্ষার্থীদের সকল দলকে সান্ত্বনা পুরুস্কার দেওয়া হয়।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *