তৃণমূলের আস্থায় বলীয়ান আনিস রহমান : ২০নং ওয়ার্ডে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায়

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

 


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক   :  আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনকে সামনে রেখে বনানী থানাধীন ২০নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রে রয়েছেন বনানী থানা বিএনপির ২০নং ওয়ার্ডের ‘জ’ ইউনিটের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা আনিস রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তিনি এক শক্তিশালী অবস্থানে রয়েছেন।

বিএনপির এই তৃণমূল নেতা এবার ২০নং ওয়ার্ড থেকে ধানের শীষের প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন।


বিজ্ঞাপন

তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব   : আনিস রহমান বনানী ওয়্যারলেস গেইট এলাকার দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দা। এলাকার অলিগলি থেকে শুরু করে রাজপথের আন্দোলনে তার সরব উপস্থিতি তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করে তুলেছে। বিশেষ করে গত কয়েক বছরের রাজনৈতিক কঠিন সময়ে দলের হাল ধরা এবং নেতাকর্মীদের পাশে থাকায় তৃণমূলের বিশাল একটি অংশ তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায়।


বিজ্ঞাপন

এলাকাবাসীর প্রত্যাশা  :  ওয়্যারলেস গেইট এলাকার বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ী মো. রহমত উল্লাহ বলেন, “আনিস ভাই আমাদের এলাকারই সন্তান। বিপদে-আপদে তাকে ডাকলে পাওয়া যায়। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি আমাদের স্থানীয় সমস্যাগুলো বুঝবেন এবং সবসময় পাশে থাকবেন। সেই বিচারে আনিস রহমানই সেরা চয়েস।।

গৃহিণী শায়লা বেগম বলেন, “এলাকার ড্রেনেজ ব্যবস্থা ও মশার উপদ্রব নিয়ে আমরা খুব কষ্টে আছি। আমরা পরিবর্তন চাই। আনিস রহমানের মতো তরুণ ও উদ্যমী কেউ কাউন্সিলর হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আমাদের বিশ্বাস।”

আনিস রহমানের অঙ্গীকার : নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে আনিস রহমান বলেন, আমি এই মাটির সন্তান। সাধারণ মানুষের অধিকার আদায়ে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আমি ২০নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত এবং নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলব। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন এবং এলাকার নিরাপত্তা জোরদার করা হবে আমার প্রধান অগ্রাধিকার।

তিনি আরও যোগ করেন, “আমি শুধু ভোটের সময় নয়, সারা বছরই জনগণের সেবায় নিয়োজিত থাকতে চাই। দল ও জনগণের দোয়া থাকলে ২০নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দেব।”

রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ  : রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বনানী থানাধীন এই ওয়ার্ডটিতে বিএনপির শক্ত অবস্থান রয়েছে। আনিস রহমান তৃণমূল থেকে সংগঠিত হয়ে উঠে আসায় তার পক্ষে দলীয় ঐক্য বজায় রাখা সহজ হবে। তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা মনোনয়ন দৌড়ে তাকে অনেকখানি এগিয়ে রাখছে।

👁️ 131 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *