
নইন আবু নাঈম, (শরণখোলা) : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শরণখোলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়।

সকালে শহীদ মিনারে শরণখোলা উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, শরণখোলা প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তাবক অর্পণ করা হয়।
রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান ও শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
