আখাউড়ায় ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে ৯৫৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। শুক্রবার ভোরে উপজেলার বাউতলা সীমান্ত থেকে এসব শাড়ি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শরিফুল ইসলাম জানান, ভোর চারটা ১০ মিনিটে সীমান্ত পিলার ২০২৫/৫-এস শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচলনা করা হয়।

অভিযানের সময় সীমান্ত এলাকায় মাঠের পাশে খোলা জায়গায় মজুদ অবস্থায় ভারতীয় অবৈধ ৯৫৩ পিস শাড়ি জব্দ করা হয়।


বিজ্ঞাপন

এসব শাড়ির মূল্য ৮১ লাখ ৫০০ টাকা। জব্দ করা শাড়ি আখাউড়া কাষ্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন
👁️ 205 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *