স্বেচ্ছাসেবক দল নেতা ইসতিয়াক মাহমুদ মানিকের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জ ফখরুলের শোক প্রকাশ 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক, (লক্ষীপুর)  :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা ইসতিয়াক মাহমুদ মানিকের মাতা মোসাম্মৎ কহিনুর বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, কহিনুর বেগম ছিলেন ধর্মপরায়ণা ও পরোপকারী একজন নারী। তার মৃত্যুতে তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানান।


বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান আল্লাহর কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করেন। তিনি মরহুমার স্বজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতিও গভীর সমবেদনা জানান।


বিজ্ঞাপন
👁️ 170 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *