
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উৎসব পরিবেশে ১লা বৈশাখ উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার ৯ এফ্রিল দুপুর ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সভাকক্ষে ঝাকজমকপূর্ণ ভাবে ১লা বৈশাখ উৎযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, যুব উনয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রধান, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রমুখ ।

👁️ 277 News Views
