হাসপাতালে ভর্তি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

সোহাগ হোসেন শান্ত, (লালমনিরহাট)  : দুইদিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।


বিজ্ঞাপন

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী।


বিজ্ঞাপন

বিমানবন্দরে নামার পরপরই তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।


বিজ্ঞাপন

সেখানে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থার অবনতি না হলেও উন্নত চিকিৎসার প্রয়োজনে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তির পর মন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।

👁️ 112 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *