ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভরিকস

Uncategorized কর্পোরেট সংবাদ ক্রিকেট খেলাধুলা জাতীয় ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  স্পোর্টস রিপোর্টার: বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে লিও-তে বুধবার রাতে অনুষ্ঠিত হলো ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর ‘ক্যাপ্টেনস মিট’ ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। অপেশাদার করপোরেট ক্রিকেট ক্লাব ‘ঢাকা মেভেরিকস’-এর এই আয়োজনে বাংলাদেশে ১০০ বলের রোমাঞ্চকর ক্রিকেট ফরম্যাটের একটি নতুন দিগন্ত সূচিত হলো।


বিজ্ঞাপন

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা এ. হেলভনয় (Alexandra A. Khelvnoy)। টুর্নামেন্টের অফিশিয়াল ট্রফি উন্মোচনকালে তিনি এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।

ঢাকা মেভেরিকস অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বসুন্ধরা গ্রুপ-এর সার্বিক সহযোগিতার কথা স্বীকার করছে। টুর্নামেন্টটি পাওয়ার্ড বাই ‘গোল্ডস জিম’ (Gold’s Gym) এবং কো-স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে এসবিজি (সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল)।


বিজ্ঞাপন

মিডিয়া পার্টনার রয়েছে স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস (T-Sports) এবং দৈনিক বাংলা। টুর্নামেন্টের গিফট পার্টনার হিসেবে খেলোয়াড়দের উৎসাহিত করতে পাশে দাঁড়িয়েছে জুলকান (Zulcan)।


বিজ্ঞাপন

‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টটি সাজানো হয়েছে আন্তর্জাতিক মানের পেশাদারিত্বের আদলে। গেম ম্যানেজমেন্টের বিশেষ দিকগুলো হলো: আইসিসি (ICC) নিয়মানুযায়ী সাদা বল এবং রঙিন পোশাকে ১০০ বলের ইনিংস।

ফ্লাডলাইটের আলোয় ম্যাচ, ডিএলএস (DLS) মেথড এবং কৌশলগত বিরতি বা স্ট্র্যাটেজিক টাইমআউট (৯০ সেকেন্ড)।
১৫ সদস্যের স্কোয়াড, উন্নত কিট, রিফ্রেশমেন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার।

চ্যাম্পিয়ন দলের জন্য ১ লক্ষ এবং রানার্স-আপ দলের জন্য ৫০ হাজার টাকা প্রাইজমানি ছাড়াও রয়েছে ব্যক্তিগত অর্জনের বিশেষ সম্মাননা।

এই টুর্নামেন্টের নেপথ্যের কারিগর হিসেবে রয়েছে ঢাকা মেভরিকস টিম। টুর্নামেন্টটি সফল করতে কাজ করে যাচ্ছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন ইসলাম। সিইও: মো: তৌহিদ বিন শাফি। কমিটি সদস্য মাঈন ইসলাম। হেড অফ ফাইন্যান্স নাজমুল করিম দীপ, হেড অফ অ্যাডমিন জহিরুল ইসলাম, হেড অফ মার্কেটিং মুহাইমিনুল ইসলাম নিপু, হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স হারুন, হেড অফ পিআর লে. কমান্ডার মারুফ হোসাইন (অব.), হেড অফ কমপ্লায়েন্স শোয়েব।

২০২৩ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয় ঢাকা মেভেরিকস। অপেশাদার করপোরেট ক্রিকেট ক্লাবটি ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে পেশাজীবীদের এক সুতোয় বাঁধার লক্ষ্য নিয়ে কাজ করছে। শৃঙ্খলা ও দলীয় সংহতিই এই ক্লাবের মূল চালিকাশক্তি।

👁️ 352 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *