​চাঁপাইনবাবগঞ্জ সদরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  :  ​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা সম্পন্ন হয়।​সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার ওসি মোঃ একরামুল হোসাইন পিপিএম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

​বাল্যবিবাহ রোধে ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। মাদক নির্মূলে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে নিয়মিত অভিযানের নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন

অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক করা হয় এবং পুলিশের টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়। পৌর এলাকার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।


বিজ্ঞাপন

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, অপরাধমুক্ত উপজেলা গড়তে সকলকে সজাগ থাকতে হবে।

সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিজিবি ও পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *