শরণখোলায় কোডেকের ইউনিয়ন পর্যায়ের সংলাপ

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

শরণখোলা প্রতিনিধি  :  বাগেরহাটে শরণখোলায় উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংলাপ সভা অনুষ্ঠিত হয়। যেখানে ইউপি সদস্য , প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন সিএসও (CSO) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

উক্ত সভার আয়োজন করে কোডেক (CODEC) – এনগেজ প্রকল্প, এবং অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন (EU)। কারিগরি সহায়তা প্রদান করে নেটজস বাংলাদেশ (NetZs Bangladesh)।

সভাটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেক এর এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ মো: নূর ইসলাম


বিজ্ঞাপন

আলোচনা বিষয়সমূহ  : সভায় এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—খালে পচা ও মরা জীব জন্তু ফেলো পরিবেশ দুষন :  নিরাপদ পানির জন্য পিএসএফ ও পুকুর সংস্কার নিয়ে আলোচনা করা হয় এবং সমাধানের পথ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।


বিজ্ঞাপন

খাল দখল ও নেট-পাটা (জাল) ব্যবহারের কারণে জলাবদ্ধতা  :  খাল দখল ও কচুরিপানা জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া এবং মৎস্য আহরণে জাল ব্যবহারের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

মাদক ও বাল্যবিবাহ সমস্যা :  সমাজে মাদকাসক্তি বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা:

সভায় আলোচিত প্রতিটি সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠন করা হয়। সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

এছাড়া সিদ্ধান্ত গৃহীত হয় যে—গঠিত কমিটিগুলো পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করবে, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে, সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

মন্তব্য: উপস্থিত ইউনিয়ন এর মেম্বর সদস্য সকল সদস্য মতামত প্রদান করেন যে, এটি একটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। তারা বলেন, গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে।

সবাই এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় ১০ জন নারী এবং ১৬ জন পুরুষ উপস্থিত ছিলেন।  সার্বিকভাবে সভাটি ফলপ্রসূ ও কার্যকরভাবে সম্পন্ন হয়।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *