
প্রিয়া চৌধুরী : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য গণমাধ্যম ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন স্বপন এমপি মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা ফারজানা মাননীয় সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বি এম সাইফুল হোসেন সোহেল প্রেসিডেন্ট কোয়াব , নিজাম উদ্দিন মাসুদ আহ্বায়ক ICBC, সৈয়দ মোশারফ আলীর চঞ্চল সেক্রেটারি কোয়াব এবং অঞ্জন চৌধুরী পিন্টু সভাপতি অ্যাটকো ও বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ও জেলা উপজেলা প্রতিনিধিরা এ সময়।

বক্তারা তাদের বক্তব্যে প্রাইম টিভির সফলতা কামনা করেন এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর সম্প্রচার ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে প্রাইম টিভি দর্শকদের আস্থা অর্জন করবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ একসাথে কেক কেটে প্রাইম টিভির শুভ উদ্বোধন ঘোষণা করেন। আনন্দ, উচ্ছ্বাস ও শুভকামনায় ভরপুর এই আয়োজনের মধ্য দিয়ে প্রাইম টিভির নতুন যাত্রা শুরু হয়।
সত্যের পথে, মানুষের পাশে এই প্রত্যয় নিয়ে প্রাইম টিভির পথচলা হোক সফল ও সমৃদ্ধ।
