বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

মোজাম্মেল হক, (বীরগঞ্জ)  :  দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় ইয়াদ গার্ডেনের সামনে মানবিক সংগঠন হিউম্যানিটি ফার্স্ট কানাডার অর্থায়নে এবং হিউম্যানিটি ফার্স্ট বাংলাদেশের বাস্তবায়নে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি ২২৯ জন প্রান্তিক, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেন।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও উপকারভোগীরা।


বিজ্ঞাপন

আয়োজকদের পক্ষ থেকে ইউসুফ আলী বলেন, “ঈদুল আযহার আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক আয়োজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *