উখিয়ার প্রতিবন্ধী মুহছেনার পরিবার পেলেন কোরবানির ত্রাণসামগ্রী

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

সিরাজুল কবির বুলবুল, (উখিয়া)  :  একটি দৈনিক  পত্রিকায় খবর প্রকাশের পর উখিয়া উপজেলা প্রশাসনের সুদৃষ্টি পড়লে উখিয়ার প্রতিবন্ধী পরিবারটি পান পবিত্র ঈদুল আযহার ত্রাণসামগ্রী।


বিজ্ঞাপন

গত ( ১৫ মে)  একটি  পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে অসহায় দরিদ্র প্রতিবন্ধী শিশু রবিউল আলমের পরিবার ঈদের দিন সন্ধ্যায় পেয়েযান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী উপহার।

উখিয়া উপজেলার মানবিক, চৌকস, নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার বদান্যতায় দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী পরিবারটি পান কুরবানির ত্রাণসামগ্রী। এই বিষয়ে মুহছেনা জানান, সত্যি আমি খুব বেশি খুশি।


বিজ্ঞাপন

আমার এই অসহায় দরিদ্র পরিবারটি কোন ধনী ব্যক্তি বা রাজনৈতিক নেতা পত্রপত্রিকা সংবাদ প্রকাশের পরও দেখতে আসেনি।


বিজ্ঞাপন

কিন্তু উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খুঁজ নিয়ে আমার বাড়ী পর্যন্ত এসে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি নির্বাহী কর্মকর্তা প্রতি।

👁️ 247 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *