শরণখোলায় বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) বিকাল ৫ টায় উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি পাঁচরাস্তা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন,উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান সেপাই, সাবেক সদস্য সচিব রানা,যুবদল নেতা বাশার খান মুক্তিযোদ্ধা প্রজন্মের শরণখোলা শাখার আহবায়ক রবিউল ইসলাম শরণখোলা অনার্স কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাইজিদ হোসেন।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, শরণখোলা উপজেলা সদর রায়েন্দা গ্রামীণ হাসপাতালের নিচে চিকিৎসা সেবা দিয়ে আসছেন মাহামুদুল হাসান। তার চিকিৎসা ব্যবস্থা ভাল এবং রোগী বেশি হওয়ায় তার বিরুদ্ধে একই এলাকার শোহাগ শেখ নামে অপর একজন চিকিৎসক ও তার সহযোগী স্থানীয় হেলাল তালুকদার বিভিন্ন সময় হয়রানি ও ভুয়া ডাক্তার অপবাদ দিয়ে প্রচারণা চালিয়ে আসছেন।


বিজ্ঞাপন

এমনকি গত মাসখানেক আগে মাহামুদুল হাসানকে হেনস্তা করতে দুইটা হাইয়েক্স গাড়ি ভাড়া করে বাগেরহাট থেকে কয়েকজন সাংবাদিক হায়ার করে নিয়ে আসেন সোহাগ শেখ নামে ওই চিকিৎসক।এসময় চিকিৎসক মাহামুদুল হাসানকে এলাকা ছাড়া করার জন্য তার চেম্বারে গিয়ে দরজা লাগিয়ে হুমকি ধামকি প্রদান করেন সেই সাংবাদিকেরা।

কিন্তু ওই ঘটনা দেখে স্থানীয়রা প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বাগেরহাটে কর্মরত ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি সৈকত মন্ডল বাদী হয়ে চিকিৎসক মাহামুদুল হাসান, শরণখোলা উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মনিরুজ্জামান সেপাই।

বিএনপি নেতা শরিফুল ইসলাম মিলন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী, আলিম আল রাজি মুক্তি,মৃত সুমন সরদারসহ দশ জনকে আসামি করে বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করেন।

ওই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দিবেন বলেও জানান বক্তারা।

👁️ 29 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *