এনসিসি ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (টাঙ্গাইল)  :  “উদ্যোক্তা হবো-দেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB)-এর অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এনসিসি ব্যাংক টাঙ্গাইল শাখার আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও SICIP প্রজেক্টের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান, এসএমই প্রধান, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধানসহ ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৮ জন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে আর্থিক অনুমোদনপত্র ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

বক্তারা উদ্যোক্তাদের সফল ব্যবসায়ী হিসেবে গড়ে ওঠার জন্য বাস্তবমুখী দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এনসিসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাবিবুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *