কিশোরগঞ্জের হোসেনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

‎নিজস্ব প্রতিনিধি, (কিশোরগঞ্জ)  :  কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদার, বাল্যবিবাহ প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

এ সময়  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাসিম সবুজ।


বিজ্ঞাপন

এছাড়াও আরও উপস্থিত ছিলেন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবিএম ছিদ্দিক চঞ্চল, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন।


বিজ্ঞাপন

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *