আখাউড়া এসএসসি প্রথম পরীক্ষা ১২ জন অনুপস্থিতি

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মো :হাবিবুর রহমান  : সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ সালের এইচএসসির প্রথম দিনের পরীক্ষা।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও জাহানারা হক মহিলা কলেজ কেন্দ্রে বাংলা (প্রথম পত্র) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র সূত্রে জানা যায়, প্রথম দিনের পরীক্ষায় দুই কেন্দ্রে মোট ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৩ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ১২ জন। এর মধ্যে ছাত্র ৩ জন এবং ছাত্রী ৯ জন।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর আখাউড়া উপজেলার তিনটি কলেজ শহীদ স্মৃতি সরকারি কলেজ, জাহানারা হক মহিলা কলেজ এবং ক্যামব্রিয়ান কলেজ থেকে মোট ৫৮৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষায় ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৩ জন উপস্থিত ছিল। ১২ জন অনুপস্থিত ছিল। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

👁️ 366 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *