সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

মোঃরফিকুল ইসলাম সোহাগ, (সুনামগঞ্)  :  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে উপজেলার নতুন ভবণে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়,সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

সভায় বিশেষ অতিথি- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, সুনামগঞ্জ জেলা জাসাস এর সভাপতি শেরগুল আহমেদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো: বাদল মিয়া, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।


বিজ্ঞাপন

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আমি একজন, আপনারা আমার অভিভাবক, আপনাদের সহযোগিতায় আমি এমপি হয়েছে। বিভিন্ন স্থানে সমস্যা আছে, আমি কাজ করতে চেষ্টা করব। দলের কোন লোক অবৈধ কাজ করলে তাকে ছাড় দেওয়া হবে না।


বিজ্ঞাপন

সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান । প্রকৃত কৃষক যাতে সরকারী সহযোগিতা পায়, সেই ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন ।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *