জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ধনবাড়ীকে ১-০ গোলে পরাজিত করে গোপালপুরের শুভ সূচনা

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ ফুটবল বিশেষ প্রতিবেদন সারাদেশ

বিশ্বজিৎ চক্রবর্তী,  (টাঙ্গাইল)  :  টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) বিকেলে গোপালপুরের সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সেলিম মিঞা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঞ্জুরুল মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ নূরজাহান আক্তার সাথী, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো: রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাধারণ সম্পাদক মো: চাঁন মিয়া, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন এবং সদস্য সচিব মো: বদিউজ্জামান রানা। এছাড়াও ধনবাড়ী ও গোপালপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী ক্রীড়ামোদি দর্শকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

আজকের এই উদ্বোধনী ম্যাচে স্বাগতিক গোপালপুর উপজেলা একাদশ অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ধনবাড়ী উপজেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে। খেলা শুরুর অনেক আগে থেকেই স্হানীয় সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়ামোদি দর্শকদের উপস্থিতি লক্ষনীয়। খেলা চলাকালিন সময়ে উপস্থিত দর্শকবৃন্দ মুহুর্মুহু করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।


বিজ্ঞাপন

খেলা শেষে অতিথিবৃন্দরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এই ফুটবল খেলাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয় এবং ক্রীড়াপ্রেমীদের উন্মাদনায় স্কুল প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *