রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, : ‘কেক ব্রাইট’কে ৮ হাজার টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক, (রাজশাহী) : রাজশাহী মহানগরীতে ভোক্তা স্বাস্থ্য সুরক্ষা ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযানে নেমেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এরই ধারাবাহিকতায় পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রির অভিযোগে নগরীর একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী মহানগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘কেক ব্রাইট’ প্রতিষ্ঠানটিতে কেক উৎপাদন ও বাজারজাত কার্যক্রমে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


বিজ্ঞাপন

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


বিজ্ঞাপন
👁️ 16 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *