
সাগর নোমানী (রাজশাহী) : রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী (ইঞ্জি.) আরিফুজ্জামান সোহেল।

এই দায়িত্বপ্রাপ্তির পর ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে, তার বলিষ্ঠ নেতৃত্বে রাজশাহী মহানগর যুবদল ভবিষ্যতে আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।

নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আরিফুজ্জামান সোহেল তার ওপর আস্থা রাখার জন্য দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং রাজশাহীর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো: হালিম, মো: মিনার, মো: ফরিদ, মো: জয়নাল, মো: আমির, মো: করিম, মো: তুহিন, মো: কালু ও মো: রফিকুল ইসলাম।
এছাড়া যুবদল নেতাদের মধ্যে মো: মুন্না, মো: হাফিজুল ইসলাম, মো: মাসুদুর রহমান ও মো: স্বপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
