
নিজস্ব প্রতিনিধি (সুনামগঞ্জ) : সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)মোহাম্মদ আবদুর রহমান কঠোর নির্দেশনায় বিভাগ জুড়ে অবৈধ ভাবে বনাঞ্চল গাছ, কাঠ ও বাঁশ রোধে ফরেস্টার নজরদারি ও অভিযান জোর দার করার লক্ষ্যে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিটের অভিযানে শাহিন চৌধুরী ‘স’মিল অবৈধ ভাবে মজুদ কালে ৬ টুকরো (৮ঘনফুট) আকাশমণি গোল কাঠ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোর সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক কাম স্টেশনের কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী নির্দেশে বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে পুটিজুরী বন বিটের বন কর্মীকে নিয়ে অভিযান পরিচালনা করে পুটিজুরী এলাকায় শাহিন চৌধুরী ‘স’মিল (করাতকল) বনাঞ্চলের আকাশমণি গোল কাঠ দেখে জব্দ করেন।
পুটিজুরী বন বিট কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন জানান , গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহিন চৌধুরী ‘স’মিল গিয়ে দেখি আকাশমণি গোল কাঠ চিরানো উদ্দেশ্যে বা অন্য ভাবে পাচার করার জন্য রাখা হয়েছে ।
তাৎক্ষনিক পুটিজুরী বন বিটের কর্মীদের নিয়ে কাঠ গুলো জব্দ করি। আমরা আসার আগেই পাচারকারী দল টের পেয়ে পালিয়ে যায়।
উদ্ধারকৃত আকাশমণি গোল কাঠ গুলো পুটিজুরী বন বিট অফিসে আনা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।
👁️ 18 News Views
