নারী আইনজীবীকে পেপার ওয়েট ছোড়ার অভিযোগ : গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়াকে বদলি

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে এক নারী আইনজীবীকে লক্ষ্য করে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগের ঘটনায় সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে বদলি করা হয়েছে। তাকে গোপালগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদ থেকে সরিয়ে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে সংযুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম. গোলজার রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্য মো. সুজন মিয়া (আইডি নং: ২০২৪২১৬০৬২), জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে দায়িত্ব পালনের জন্য ন্যস্ত করা হলো।


বিজ্ঞাপন

 

আদেশে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ অপরাহ্নে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন

আদালত প্রাঙ্গণে উত্তেজনা  :  জানা গেছে, আদালতে বিচারিক কার্যক্রম চলাকালে এক নারী আইনজীবীকে লক্ষ্য করে পেপার ওয়েট ছুড়ে মারার অভিযোগ ওঠে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি হয়।

ঘটনার পর আইনজীবী মহল ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিচারাঙ্গনের পরিবেশ, আদালতের শৃঙ্খলা এবং বিচারপ্রার্থীদের আস্থার বিষয়টি সামনে রেখে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট বিচারককে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হলো।

আইন ও বিচার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের বিস্তারিত  : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-১ স্মারক নং: ১০,০০,০০০০.১২৫,১৯,০০১,২৫.৪৮২, তারিখ: ২৩ জুলাই ২০২৬, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়— মো. সুজন মিয়া (২০২৪২১৬০৬২)জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।

তাকে বদলি করে করা হয়েছে— সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ), আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।  প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন—এ.এফ.এম. গোলজার রহমান উপসচিব (প্রশাসন-১)।

আদালত সংশ্লিষ্টরা বলছেন, বিচারালয়ের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত বা পরবর্তী সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।

👁️ 195 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *