বিনাউটি লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে অভিযান  :  দুই ড্রেজিং মেশিন অকার্যকর

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া)   :  অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) তিনলাখ পীর এলাকার বিনাউটি লোহার ব্রিজের দক্ষিণ পাশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযান চলাকালে মোবাইল কোর্ট টিমের উপস্থিতি টের পেয়ে ড্রেজিং কার্যক্রমে নিয়োজিত শ্রমিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা দুটি ড্রেজিং মেশিনের কার্যক্ষমতা নষ্ট করা হয় এবং প্রায় ১,৫০০ ঘনফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাতে পুনরায় অবৈধভাবে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা না যায়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।


বিজ্ঞাপন

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও সরকারি নীতিমালা পরিপন্থী যেকোনো অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজিং কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 34 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *