নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর দীর্ঘদিনের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়া মনি (২১) একই এলাকার মোবারক মিয়ার মেয়ে ও জাহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই তিনি মাদক সেবন করে স্ত্রী রিয়া মনিকে মারধর করতেন। পারিবারিক কলহ ও নির্যাতনের একপর্যায়ে রিয়া মনি আজ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


বিজ্ঞাপন

উত্তর ইউনিয়নের ইউপি সদস্য কাজী ইউসুফ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তার স্বামী জাহিদুল ইসলাম মাদকাসক্ত। প্রায়ই তিনি মাদক সেবন করে স্ত্রীকে মারধর করতেন। দীর্ঘদিনের সেই নির্যাতনের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।


বিজ্ঞাপন
👁️ 140 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *