ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ, মুম্বাইয়ের নারী ও তিন শিশু উদ্ধার

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পক্ষ থেকে চোখ বেঁধে তিন শিশুসহ এক নারীকে জোরপূর্বক সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর (পুশব্যাক) চেষ্টা করা হয়েছে।


বিজ্ঞাপন

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সময়োপযোগী ও কঠোর তৎপরতায় সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

​গত রবিবার ২৬ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্তে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন

​সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ভুক্তভোগীদের দাবি: এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন

ভিডিওটিতে দেখা যায়, এক নারী ও তিন শিশু সীমান্তের শূন্যরেখায় চরম আতঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং কান্নাকাটি করছেন।

​ভুক্তভোগী ওই নারী জানান, তাঁরা ভারতের মুম্বাইয়ের বাসিন্দা। প্রায় ২০ বছর আগে তাঁর বিয়ে হলেও তাঁর স্বামীকে সেখানে আনা হয়নি। তাঁকে ও শিশুদের চোখ বেঁধে জোরপূর্বক মুম্বাই থেকে সীমান্তে নিয়ে আসা হয়। ভিডিওতে তাঁদের বারবার মুম্বাইয়ে ফিরে যাওয়ার আকুতি জানাতে দেখা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরহাতে প্রতিহত করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

পাশাপাশি বর্তমান সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *