
মোঃ হাবিবুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্আনারস পাঠিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার বেলা ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারস পাঠানো হয়।

একটি পিকআপ ভ্যানে করে ১০০ কার্টনে মোট ৬০০পিস কিউ জাতের আনারস পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
ভারতের সহকারি হাই কমিশন চট্টগ্রামের কর্মকর্তারা আনারস গ্রহন করেন।

পরে ঢাকা হাই কমিশনের লোকজন এসব আনারস বুঝে নেন। একটি পিকআপ ভ্যানে করে আনারস ঢাকায় নিয়ে আসা হয়।
ত্রিপুরার কৃষি বিভাগের সচিব অপূর্ব রায় বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদেরকে আম উপহার দেওয়া হয়। আমাদের রাজ্যের পক্ষ থেকে আনারস উপহার দেওয়া হলো।’

👁️ 20 News Views
