১০ কার্যদিবসে ৫০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি  :  একদিনেই শেষ ৭,৫৬৫ ক্রিমিনাল মিস মামলা

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার জট কমাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশেষ উদ্যোগে পুরোনো মামলা নিষ্পত্তির গতি আরও বেড়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনেই ৭ হাজার ৫৬৫টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে।


বিজ্ঞাপন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ শাখা থেকে ৩০ জুলাই প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুরোনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত ১০ কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ৪৩ হাজার ৩৫৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ২৬৪টি পুরোনো মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট জানায়, মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের অমীমাংসিত মামলাগুলোকে অগ্রাধিকার দিয়ে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ৭ মে ২০২৬ থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতিরা প্রতি সপ্তাহের নির্ধারিত একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু করেন। এর ধারাবাহিকতায় প্রতি সপ্তাহেই বিপুল সংখ্যক পুরোনো মামলা নিষ্পত্তি হচ্ছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং দীর্ঘদিনের মামলা জট নিরসনে পুরোনো মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

👁️ 256 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *