শায়েস্তাগঞ্জে নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান। একজন মানবিক ইউএনও  মোঃ ফজলে রাব্বানী চৌধুরী কে মৌলভীবাজারে জুড়ি উপজেলায় পদায়ন বদলি

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে বদলি করা হয়েছে ৩৭ তম  বিসিএস (প্রশাসন) ক্যাডারে কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। তিনি বর্তমানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপ্জেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  হিসেবে দায়িত্ব পালন করেন ।


বিজ্ঞাপন

গত বুধবার (২৯ জুলাই) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জারি করা এক প্রশাসনিক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ৫জন কর্মরত বিসিএস (প্রশাসন)  ক্যাডারের কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে  বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে অনুযায়ী ,  বর্তমান ৩৭ তম বিসিএস ক্যাডারের  একজন মানবিক  শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফজলে রাব্বানী চৌধুরীকে বদলি করে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান কে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

তবে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ ফজলে রাব্বানী চৌধুরী গত ১৪ মে যোগদান পর থেকেই সাধারণ মানুষের কাছে তার ভালো কাজের মাধ্যমে অনেক পরিচিত লাভ করেছে বলে জানাযায়।


বিজ্ঞাপন

এবং দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক দক্ষতা, সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন, বিভিন্ন কর্মকান্ডের তদারকি, আইনশৃঙ্খলা রক্ষা , ভ্রাম্যমান আদালত পরিচালনা  , যানযট মুক্ত করার জন্য প্রধান সড়কের উপর অবৈধ বাজার উচ্ছেদ, অবৈধ ভাবে খোয়াই নদী থেকে বালু উওোলনে সরঞ্জাম জব্দ , জনসেবা মূলক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রশংসা অর্জন করেন ।

এমনকি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, সরকারি সেবা সহজী করণ সহ সামাজিক সচেতনতা মূলক কর্মকান্ডে ও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

প্রশাসনে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই শায়েস্তাগঞ্জ উপজেলা নতুন দায়িত্ব গ্রহন করবেন নবাগত ইউএনও মোঃ আসাদুজ্জামান এবং একজন মানবিক ইউএনও বিদায়ী মোঃ ফজলে রাব্বানী চৌধুরী মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় নতুন কর্মস্থলে যোগদান করবেন।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *