ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬: ‘স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত’ প্রক্রিয়ার কঠোর বার্তা, ঢাকা রেঞ্জের ব্রিফিংয়ে ডিআইজির নির্দেশনা

Uncategorized জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে ২০২৬ সালের নিয়োগ কার্যক্রমকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ঢাকা রেঞ্জ। নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে কোনো ধরনের অনিয়ম, তদবির বা প্রভাবের সুযোগ থাকবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন।


বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে ঢাকা রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ সংক্রান্ত এক বিশেষ ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মো. ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ পুলিশের এই নিয়োগ কার্যক্রম হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। যেসব প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন, তারা কেবল নিজেদের যোগ্যতা, মেধা ও সক্ষমতার ভিত্তিতেই নিয়োগ লাভ করবেন।

তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা বা অসাধু তৎপরতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


বিজ্ঞাপন

ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে ডিআইজি বলেন, নিয়োগ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে পারে—এমন যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। পুরো প্রক্রিয়া যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিরা, ঢাকা রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তা।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাছাই করাই এবারের নিয়োগ কার্যক্রমের প্রধান লক্ষ্য। এ কারণে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে কঠোর তদারকি ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

👁️ 52 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *