ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :   ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) পরিচালনা পর্ষদের ৩২৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদন করা হয়।


বিজ্ঞাপন

পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে তিন বছরের জন্য পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করেছে। এ সিদ্ধান্ত ২৮ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর ইউসিএলের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী রুহুল কুদ্দুস খানকে এ পদে নির্বাচিত করা হয়। তিনি একই সঙ্গে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিচালনা পর্ষদ রুহুল কুদ্দুস খানকে তাঁর নতুন দায়িত্বে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে তাঁর নেতৃত্ব ও কৌশলগত দিকনির্দেশনা ইউসিএলের ধারাবাহিক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আস্থা প্রকাশ করেছে। এর পাশাপাশি, পরিচালনা পর্ষদ শাদমান সাদিকিনকে ইউসিএলের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করেছে।


বিজ্ঞাপন

এ ছাড়া, প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ এবং শারমিন আক্তারকে ইউসিএলের কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে।


বিজ্ঞাপন

নতুন এই নিয়োগগুলোর মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, অভ্যন্তরীণ অভিজ্ঞতা ও দক্ষতার সর্বোত্তম ব্যবহার এবং প্রতিষ্ঠানজুড়ে কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার প্রতি ইউসিএলের অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে। একই সঙ্গে, স্বচ্ছতা ও জবাবদিহির উচ্চ মান বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ।
সমাপ্ত

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল) সম্পর্কে
ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড বাংলাদেশের ভোক্তাদের কাছে উচ্চমানের স্বাস্থ্য ও পুষ্টিপণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বস্ত ব্র্যান্ড, নিবেদিত কর্মী এবং শক্তিশালী সুশাসন কাঠামোর মাধ্যমে কোম্পানিটি সব অংশীজনের জন্য টেকসই মূল্য সৃষ্টির পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার উন্নয়নে কাজ করে যাচ্ছে।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *