
মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। শহীদ জাবির ইব্রাহিমের পিতা ও পাঁচজন আহতকে সংবর্ধনা দেয় প্রশাসন

উপজেলা পরিষদ সম্মলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া।
উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হিমেল খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন আব্দু, শহীদ জাবির ইব্রাহিমের পিতা মো. কবির হোসেন, উপজেলা জামায়াতের আমীর মো. ইকবাল ভূঁইয়া, সেলিম ভূইয়া, আক্তার খান, মো. বোরহান উদ্দিন, ছায়েব আলী, তাজুল ইসলাম, শাহাদাৎ হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘আমাদেরকে জুলাইযোদ্ধাদের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। জুলাই চেতনা বাস্তবাশিত করতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার আগে বাংলাদেশ গড়ার কথা মনে রাখতে হবে।’
