আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে সাতটার দিকে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আনুমানিক ৬০-৬৫ বছর বয়সি ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, স্টেশনের এক লাইনে ঢাকাগামী মহানগর গোধূলি এসে যাত্রাবিরতি দেয়। আরেক লাইন দিয়ে যাচ্ছিলো চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ন এক্সপ্রেস। এ সময় সুবর্ন এক্সপ্রেস ট্রেনের নিচে তিনি কাটা পড়েন।

ধারণা করা হচ্ছে, তিনি মহানগর ট্রেন থেকে নেমে রেললাইন পার হচ্ছিলেন। সুবর্ণ এক্সপ্রেস এ ধাক্কা খাওয়ার পর তিনি ঘটনাস্থলেই মারা যান।


বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আব্দুল কুদ্দুস জানান, নিহত ব্যক্তির পরিচয় পুরোপুরো নিশ্চিত হওয়া যায়নি।


বিজ্ঞাপন

তবে তার ছেলে পুলিশে কর্মরত বলে জানা গেছে। তিনি ট্রেন থেকে পড়ে নাকি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন সেটি জানার চেষ্টা চলছে। তার সাথে এক ব্যক্তি রয়েছেন বলে জানান ওসি।

👁️ 185 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *