
মোঃ মোস্তাফিজুর রহমান , (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট বুধবার উপজেলা অডিটোরিয়াম এ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু,সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু,উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
