বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযান   : অনুমোদনহীন মিষ্টি ও নবায়নবিহীন দই-ঘি উৎপাদন, রাজশাহীর আরাফাত মিষ্টিকে ২০ হাজার টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি , (রাজশাহী)  :  জনস্বাস্থ্যের নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে  বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া মিষ্টি উৎপাদন, নবায়নবিহীন সনদে দই ও ঘি উৎপাদন এবং পণ্যের লেবেলে বাধ্যতামূলক তথ্য না থাকায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (অদ্য) পরিচালিত এ অভিযানে নগরীর ভদ্রা মোড় সংলগ্ন আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানকে ২০,০০০ (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। এছাড়া নবায়ন ব্যতিরেকে ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। একই সঙ্গে পণ্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।


বিজ্ঞাপন

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজ-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


বিজ্ঞাপন

উক্ত অভিযান  পরিচালনা কালে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এ বিষয়ে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ বলেন, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে বিএসটিআইর এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

👁️ 149 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *