শরণখোলায় এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে শিক্ষক নেতৃবৃন্দের মানববন্ধন

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :  বাগেরহাটের শরণখোলা উপজেলার ৮৪ নং উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুস সাত্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে একই এলাকার মৃত নাসির উদ্দিন তালুকদারের পুত্র আলমগীর তালুকদার।


বিজ্ঞাপন

৮ আগষ্ট সকালে শহীদ মিনার সংলগ্ন প্রেসক্লাব এলাকায় তাকে সন্ত্রাসী ও চাঁদাবাজ আখ্যায়িত করে এর প্রতিবাদ ও শাস্তির দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন মুক্তা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জুয়েল মীর ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন। বক্তারা অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় শিক্ষক নেতারা।


বিজ্ঞাপন

এ ব্যাপারে লাঞ্চিত শিক্ষক আব্দুল সাত্তার জানায়,
গত ৬ আগষ্ট বিকালে স্কুল ছুটির পর রায়েন্দা বাজারে যাওয়ার সময় উপজেলার আমড়াগাছিয়া সাতঘর মসজিদে এলাকায় পৌঁছালে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী আলমগীরী নেতৃত্বে ৪/৫ জনের একটি দল তাকে গাড়ি থেকে নামিয়ে কিল, ঘুসি, চর থাপ্পড় মেরে আহত করে। এ ঘটনায় তিনি শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


বিজ্ঞাপন

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, তিনি একটি অভিযোগ পেয়েছেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *