রুহিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের ফলাফলের অনিয়মের অভিযোগ  : সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় !

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি  : ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের কার্যক্রম ও নিয়োগ পরীক্ষাকে অনিয়মের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয় একটি মহল পরীক্ষার্থীদের একাংশের পক্ষ থেকে প্রকাশিত ফলাফল নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা গেছে।


বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও স্লোগানে দাবি করা হচ্ছে, “রুহিয়া উপজেলা ফ্যামেলি পরীক্ষা ভুয়া, রেজাল্ট মানি না মানবোনা”। এই স্ট্যাটাস ও প্রতিবাদী পোস্টগুলো স্থানীয় বেকার যুবক ও পরীক্ষার্থীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ফেসবুক স্টাটাসে দেখা যায় রুহিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সক্রিয় কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলার রাজাগাঁও ইউনিয়নের অনেকে নিজ নিজ ফেসবুক ওয়ালে লিখেছেন আলী আকবর নামের এক জন কোন একাডেমিক সার্টিফিকেট না থাকার পরও কিভাবে তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত হন। কেউ কেউ আবার লিখেছেন রাজাগাঁও ইউনিয়নে সুপার ভাইজার পদে আবেদন করেছে ৯ জন কিন্তু ফলাফল আসল ১০ নং সিরিয়াল এটা কেমন অনিয়ম।
রুহিয়া ইউনিয়ন এর বাসিন্দা ফারুক তার ফেসবুক আইডিতে লিখেছেন ১ নং রুহিয়া ইউনিয়নে সুপার ভাইজার পদে আবেদন করেছে ১০ জন এবং রুহিয়া পশ্চিম ইউনিয়নের আবেদন করেছে ১২ জন, কিন্তু শুধু মাত্র রাজাগাঁও ইউনিয়ন থেকে দুই জন সুপার ভাইজার পদে এবং একজন অপেক্ষামান কি ভাবে নির্বাচিত হলো।
​এর আগে গত ৪ আগস্ট রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ফ্যামিলি কার্ড প্রকল্পের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে এই প্রক্রিয়া ও ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখ্যান করার ঘোষণা দেন।

এ বিষয় ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদ আহমেদ জানান. যেহেতু এই নিয়োগ প্রক্রিয়ার সব দায়িত্বে ছিলেন ইউএনও মহোদয় তার কাছে বক্তব্য নিলে ভালো হয়। তিনি আরও বলেন সুপার ভাইজার পদে মহসিন আবেদন পত্র ছিল কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে সিরিয়াল ছিল না পরবর্তীতে তার নাম লিপিবদ্ধ করার হয়েছে। ভুয়া সার্টিফিকেট এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের কেউ থাকলে সে বিষয় কেউ লিখিত অভিযোগ করলে পূর্ণবিবেচনা করা হবে।


বিজ্ঞাপন

রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান, এ বিষয় অভিযোগ থাকলে রেজাল্ট শীট ঠিক করা হবে। তিনি আরও বলেন আসলে এই নিয়োগ কার্যক্রমে তো ছিলাম না আগের ইউএনও মহোদয় করছেন।


বিজ্ঞাপন

ঠাকুরগাঁও জেলা সমাজ সেবা উপপরিচালক মোঃ আল মামুন এ বিষয় মুঠোফোনে বলেন ফ্যামিলি কার্ড শুমারীর তথ্য সংগ্রহকারী এবং সুপার ভাইজার নিয়োগ বিষয় আমি কিছু জানি না সব উপজেলা সমাজ সেবা অফিসার বলতে পারবে।

👁️ 313 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *