সরিষাবাড়ীতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোস্তাফিজুর রহমান, (জামালপুর)  :  বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।


বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


বিজ্ঞাপন

আলোচনা সভায় বিএনপির প্রয়াত দুই নেতা-নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা এবং দেশ ও দলের জন্য তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়া ও বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২০ আগস্ট ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

👁️ 51 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *