গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জন দুর্ভোগ দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৩ জন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে রোববার সকাল পৌনে ১১টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস গেড়াখোলা ব্রিজের সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি বেপরোয়া গতিতে সড়কের পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার কাজে অংশ নেয়।

দুর্ঘটনায় আহত ২৩ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি রোগীদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

​মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *