সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

সবুজ হোসেন  :  সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত, হুমকির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনের ব্যানারে উল্লেখ করা হয়, হোমিও চিকিৎসক এস এম সরওয়ারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দৈনিক বিজনেস ফাইল-এর স্টাফ রিপোর্টার মো. সবুজ হোসেনকে প্রাণনাশের হুমকি


বিজ্ঞাপন

দেওয়া হয়েছে বলে অভিযোগ। আয়োজকদের দাবি, গত ৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মোবাইল ফোনে সাংবাদিক সবুজ হোসেনকে হুমকি দেওয়া হয়।


বিজ্ঞাপন

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে ভয়ভীতি দেখানো বা প্রাণনাশের হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

তারা বলেন, প্রকাশিত কোনো সংবাদ নিয়ে সংশ্লিষ্ট কারও আপত্তি থাকলে প্রচলিত আইন ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে প্রতিবাদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

কিন্তু ভয়ভীতি বা হুমকির মাধ্যমে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে কাজ করেন।

এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যদি হুমকি বা চাপের মুখে পড়েন, তাহলে তা শুধু ওই সাংবাদিকের জন্য নয়, বরং স্বাধীন গণমাধ্যমের জন্যও হুমকি তৈরি করে।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মো. সবুজ হোসেনকে দেওয়া কথিত প্রাণনাশের হুমকির অভিযোগটি নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানানো হয়।

তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।

একই সঙ্গে সাংবাদিকরা যাতে কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা বাধা ছাড়াই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করা হয়। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের হুমকি, হয়রানি ও চাপ প্রয়োগের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *