রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪.৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

সুমন শাহ্ :  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত  ৬ সেপ্টেম্বর,  রাত অনুমান ১ টা ৩০ মিনিটের সময়  ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।


বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ৪.৪ কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৩২,০০০ (এক লাখ  বত্রিশ হাজার টাকা), সহ দুইজন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা যথাক্রমে,  আলভি আরমান নয়ন (২৯), পিতা- খোকন ভুইয়া ও  আরফান ভুইয়া অলক (২১), পিতা- মো: আলমাছ ভুইয়া, উভয় সাং-উত্তর সায়েদাবাদ, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,১০০ (এক হাজার একশত টাকা) জব্দ করা হয়।


বিজ্ঞাপন

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন

র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *