পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি  : পাবনা সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার এক পুকুর থেকে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মর দেহ উদ্ধার করেছে সাঁথিয়া থানা পুলিশ । নিহত ব্যক্তি ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত: সেকেন সরদারের ছেলে আব্দুল আজিজ (৫৫)।


বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়।

পরে আর সে বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে মাছের খাবার দিতে গেলে লাশ ভাসতে দেখে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়।


বিজ্ঞাপন

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয লোকজন আ:আজিজের লাশ সনাক্ত করে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুকুর থেকে আঃ আজিজ নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *